মাস্কের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্য

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আগামী সপ্তাহ থেকে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না।
সেইসাথে পুরোদমে চালু হবে ব্যবসায়িক কার্যক্রমও।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘টেক্সাস শতভাগ খুলে দেয়ার সময় এখন হয়েছে।’

টেক্সাসের এই পদক্ষেপের পর মিশিগান, লুইসিয়ানা ও মিসিসিপিতেও করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে।
এসব অঙ্গরাজ্যের রেস্টুরেন্ট, বার ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনো বিধিনিষেধ ছাড়াই চলতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.