ভূমধ্যসাগরে গতমাসে ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ সংকেত শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মিশরের তদন্ত কর্মকর্তারা।
মিশরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের একটি তল্লাশি জাহাজ ভূমধ্যসাগরে ওই সংকেত সনাক্ত করতে সক্ষম হয়েছে।
যদিও ফ্রান্সের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
১৯ মে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রোগামী এ৩২০ মডেলের বিমানটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের পরপরই নিখোঁজ হয়ে যায়।
পরে ভূমধ্যসাগরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বিমানে মোট ৬৬ জন আরোহী ছিল যাদের সবাই প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।