নরেন্দ্র মোদির জনসভায় যাচ্ছেন না সৌরভ গাঙ্গুলি

রাতারাতি কোনো পরিবর্তন না হলে অথবা ফের তিনি মত পরিবর্তন না করলে সৌরভ এখনই রাজনীতিতে আসছেন না।
ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র হয়ে ওঠার সম্ভাবনাও কার্যত মিলিয়ে যাচ্ছে।

আগামী ৭ মার্চ পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। সেখানে সৌরভ উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল।
তবে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এখনই বাস্তবে রূপ নিচ্ছে না সৌরভের রাজনীতিক হয়ে ওঠা।

রাজনীতিতে আসার গুঞ্জনে ইতি টানার ব্যাপারে সৌরভ নিজে অবশ্য কোনো মন্তব্য করেননি। আনন্দবাজার জানাচ্ছে, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.