সুইডেনে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় ৮ জন আহত হয়েছে।
এর মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছে।
সুইডেনের ভেটলান্ডায় বুধবার ওই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।
হামলার পর পুলিশের গুলিতে আহত হওয়ার পর হামলাকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার পায়ে গুলি চালানো হয়েছিল।
এএফপিকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী ব্যক্তির বয়স ২০ বছর।
তিনি একটি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা চালিয়েছে।