যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ৪০ হাজারের কম মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো দেশটিতে একদিনে নতুন সংক্রমণের সংখ্যা ৪০ হাজারের নিচে নামলো।
খবরে বলা হয়, মহামারি করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ৮ জানুয়ারি একদিনে সর্বোচ্চ প্রায় ৩ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়।
এছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছেন।
তবে থ্যাঙ্কগিভিং ডে ও ক্রিসমাসের আগের পর্যায় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা কমতে দেখা যাচ্ছে।
ওই সময় ছুটিকে কেন্দ্র করে লোকজনের চলাফেরা এবং জমায়েত বেড়ে যাওয়ায় দেশটিতে ফের ভাইরাসের সংক্রমণ অনেক বৃদ্ধি পায়।