পরমাণু সমঝোতায় ফিরতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানাচ্ছে।
যদি ইরান চুক্তির যেসব শর্ত স্থগিত করেছে সেগুলো পুরোপুরি মেনে চলে তবে পরমাণু সমঝোতায় ফিরবে জো বাইডেন প্রশাসন।
এমন সময় ইউরোপের যে দেশগুলো চুক্তির অংশীদার তারা যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেওয়ার জন্য ইরানকে পরামর্শ দিচ্ছে।
যুক্তরাষ্ট্র-ইউরোপের দেশগুলো পরমাণু সমঝোতা নিয়ে ফের আলোচনায় আগ্রহী।
কিন্তু ইরান মোটেও আগ্রহী নয়। দেশটি হয়ে যাওয়া চুক্তি নিয়ে আলোচনায় যেতে রাজি তো নয়ই উল্টো দাবি জানালো, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেন ভেটো ক্ষমতা কেড়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ এ দাবি জানান।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান বৃহস্পতিবার এক বক্তব্যে দাবি করেন, ২০২১ সালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বদলে গেছে।
কাজেই পরমাণু সমঝোতাকেও নতুন পরিস্থিতিতে ঢেলে সাজাতে হবে।