‘প্রধানমন্ত্রীর হাত ধরেই ক্রিকেটে টেস্ট মর্যাদা এসেছে’

শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খেলাধুলা বান্ধব দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরেই ক্রিকেটে টেস্ট মর্যাদা এসেছে।
আমাদের মেয়েরা ভারতের মেয়েদের হারিয়ে দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
আমাদের যুব ক্রিকেট টিম বিশ্বকাপে জয় লাভ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
এসব সম্ভব হয়েছে কারণ আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার খেলাধুলা বান্ধব।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখা এই টুর্নামেন্টের আয়োজন করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.