এরদোগানকে নিজেই ফোন করবেন জো বাইডেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আলোচনা করতে তাকে কল দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার মিডল ইস্ট মনিটর জানিয়েছে খোদ হোয়াইট হাউস থেকেই এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী ওভাল অফিস থেকে নিজেই তুর্কি প্রেসিডেন্টকে কল করবেন বাইডেন।

ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার সাথে ফোনালাপ করেছেন বাইডেন।
এ তালিকায় আছে কানাডা, মেক্সিকো, জাপান, জার্মানি,চীন, ব্রিটেন এবং ফ্রান্স। ছড়িয়ে পড়া গুঞ্জনে শোনা যাচ্ছে এরপরেই তুরস্ক এই তালিকায় আছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, বিশ্বনেতাদের সঙ্গে বাইডেনের আলাপ চলবেই। সামনের কয়েক মাসে তিনি আরও অনেকের সাথে কথা বলবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.