‘চীনের জিনজিয়াংয়ে গণহত্যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের দায়িত্ব আছে’

চীনে চলমান মানবাধিকার লঙ্ঘনের মধ্যেই উইঘুর সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি।
তিনি উইঘুরদের আশ্বস্ত করে বলেছেন, গণহত্যা মোকাবেলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে।

উইঘুরদের হয়ে প্রচার চালানো প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক শেষে তিনি বলেছেন, আমরা যদি বাণিজ্যিক স্বার্থের কারণে চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্পষ্টভাবে কথা বলতে না পারি, তাহলে বিশ্বের যে কোনো স্থানের মানবাধিকারের পক্ষে কথা বলার সমস্ত নৈতিক কর্তৃত্ব আমরা হারিয়ে ফেলতে পারি।

গত ১ মার্চ উইঘুরদের জন্য প্রচার চালানো দলের সঙ্গে বৈঠক করেছেন ন্যান্সি পেলোসি।
ওই বৈঠকের সময় উইঘুরদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে উইঘুরদের গণহত্যা বন্ধ করার ব্যাপারে আপডেট ও আইনসম্মত অগ্রাধিকার বিষয়ে ন্যান্সিকে অবহিত করা হয়।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.