জো বাইডেনের নামে যুক্তরাষ্ট্রে ১২ অঙ্গরাজ্যের মামলা

জো বাইডেনের নামে সম্মিলিতভাবে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য।
তাদের অভিযোগ, প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের জেরে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে।
বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এ মামলায় নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট।
তার সঙ্গে রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।

গত সোমবার দায়ের করা হয়েছে মামলাটি। এতে অভিযোগ করা হয়েছে, বাইডেনের ‘জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞান পুনরুদ্ধার’ শীর্ষক আদেশে গ্রিনহাউস গ্যাস ব্যবহারে ‘সামাজিক ব্যয়’-এর অংক নিধার্রণ করে দেওয়ার অধিকার নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.