করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত ত্রাণ বিল অবশেষে কংগ্রেসের অনুমোদন পেয়েছে।
১ লাখ ৯০ হাজার কোটি ডলারের এই বিল বুধবার কংগ্রেসে পাস হয়।
প্রতিনিধি পরিষদে ২২০-২১১ ভোটে এই বিপুল পরিমাণ অর্থনৈতিক সাহায্য পরিকল্পনা পাস হয়। কোনো রিপাবলিকান বিলের পক্ষে ভোট দেননি।
এর আগে সিনেটে অনুমোদন পায় বিলটি।
এখন বাইডেনের স্বাক্ষর পেলেই তা আইন হিসেবে পাস হবে।
এই ষষ্ঠ করোনাভাইরাস ত্রান বিলটি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জন্য এক বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
একজন বাদে সকল ডেমোক্র্যাট সদস্য এই বিলের পক্ষে ভোট দিয়েছেন।