গৌতম বুদ্ধের আদলে এবার ডোনাল্ড ট্রাম্প বুদ্ধ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মূর্তির ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে।
সাদা রঙের সেই মূর্তিটি যেন গৌতম বুদ্ধে মতো ধ্যানে মগ্ন।
চীনের একটি ই-কমার্স সাইটে হু হু করে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মূর্তিটি।
দাম ৩ হাজার ৯৯৯ ইয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫২ হাজার টাকারও বেশি।

এই মূর্তির কারণেই আরও একবার সংবাদ শিরোনামে উঠে এলেন ডোনাল্ড ট্রাম্প।
জানা গিয়েছে, টাওবাও নামে চীনা একটি ই-কমার্স সাইটে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বৌদ্ধ মূর্তি।
মোট দু’ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে সাইটে। ৪ দশমিক ৬ মিটারের মূর্তিটির দাম ৫২ হাজার টাকা। অন্যদিকে, ১ দশমিক ৬ মিটারের মূর্তিটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইয়ান অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা।
তবে দুটি মূর্তিই দেখতে একরকম। তাতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের মতোই ধ্যানমগ্ন হয়ে রয়েছেন ট্রাম্প।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.