‘আমি না থাকলে টিকা পাওয়া যেত না’

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, করোনা টিকা নেওয়ার সময় সবাই তার কথা মনে রাখবেন বলে আশা প্রকাশ করেছেন।
তিনি প্রেসিডেন্ট না থাকলে কখনোই এই টিকা পাওয়া সম্ভব হতো না বলে মনে করেন তিনি। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এক বিবৃতিতে এ কথা জানান।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনসন অ্যান্ড জনসনের এক কোটি টিকা সংগ্রহের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
এরপরই ট্রাম্প তার বিবৃতিতে এ দাবি করেন।
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই জো বাইডেন সর্বত্র টিকাদানের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার কর্মসূচি ঘোষণা করেন।
তবে ট্রাম্পের দাবি, টিকা কার্যক্রমের সকল কৃতিত্ব তাঁর।
যদিও করোনাভাইরাস নিয়ে বিভিন্ন সময়ে উদ্ভট কথাবার্তা বলতেন ট্রাম্প।
তিনি এটিকে সাধারণ ফ্লু হিসেবে উড়িয়ে দিতে চেয়েছেন।
ফল স্বরুপ নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.