২২টি বিমান দিয়ে টুঙ্গিপাড়ার আকাশে লেখা হলো ‘১০০’ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর ২২ টি বিমান দিয়ে আকাশে ১০০ লেখা প্রদর্শন করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের আকাশে বিমানের এই উড্ডয়নশৈলী প্রদর্শন করে।

শনিবার (১৩ মার্চ) বেলা ১২ টার দিকে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জসহ নিকটবর্তী জেলার মানুষ এ প্রদর্শনী উপভোগ করেন।

বিমানের উড্ডয়নশৈলী প্রদর্শনী দেখতে অসংখ‌্য দর্শনার্থী ভিড় করেন। অনেকে এর ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.