কাজাখস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ৪

শনিবার কাজাখস্তানে রাজধানী নুর-সুলতান থেকে ছেড়ে যাওয়া একটি অ্যান-২৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।

বিমানটি আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যান। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটি কাজাখস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মালিকানাধীন। এই বাহিনী দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির অংশ।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, চারজন ব্যক্তির মৃত্যু হয়েছে, দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.