কৃষিখাতে কুয়েতে বাংলাদেশিদের অবদান, দরকার আরও জনবল

কুয়েত মধ্যপ্রাচ্যের তেল সম্পদে সমৃদ্ধশালী দেশ। কুয়েতের কৃষিখাতে শত প্রতিকূলতা উপেক্ষা করেও অবদান রেখে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

দেশটিতে বসবাসরত তিন লাখ প্রবাসীর মধ্যে ২৫ থেকে ৩০ হাজার বাংলাদেশি কৃষিকাজের সঙ্গে জাড়িত।

কুয়েতে কৃষি অঞ্চল বলে খ্যাত দুটি এলাকা ওয়াফরা এবং আব্দালী। কেবল ওয়াফরাতেই কৃষিকাজ করছেন প্রায় ১২ হাজার প্রবাসী বাংলাদেশি। এসব এলাকায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা কুয়েতের সিংহভাগ সবজির চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

কৃষকরা উৎপাদন করছেন ফুলকপি, লাউ, বাঁধাকপি, পালংশাকসহ নানা ধরনের সবজি। প্রচণ্ড গরমের সময়ও বিশেষ পদ্ধতি ব্যবহার করে শীতকালীন সবজি উৎপাদন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

দেশীয় সবজি উৎপাদন করতে পেরে এবং ন্যায্য পারিশ্রমিক পেয়ে খুশি প্রবাসীরা।

তবে আরো জনবল থাকলে বেশি পরিমাণ সবজি উৎপাদনের মাধ্যমে কুয়েতের কৃষিবাজারে বাংলাদেশিদের অবস্থান শক্তিশালী হতো বলে মত প্রবাসীদের।

কুয়েতে আরও বাংলাদেশি জনবল দরকার। এখানে অনেক সবজি ও ফল বাগান আছে কিন্তু লোকের অভাবে এগুলো ভালোভাবে পরিচর্যা করা সম্ভব হয় না। এখানে বাংলাদেশি দক্ষ শ্রমিক বাড়ানো গেলে বাংলাদেশিদের অবস্থান অনেক শক্তিশালী হয়ে যাবে বলে জানান এক প্রবাসী বাংলাদেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.