স্থানীয় নাগরিক ও অভিবাসীদের জন্য সুখবর দিল কাতার।
কাতারে থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করলে কোনো ধরনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
প্রবাসীরা ছয় মাস ছুটি কাটিয়ে কাতার ফিরে আসলে লাগবে না হোটেল ও হোম কোয়ারেন্টান, তবে ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেয়ার ১৪ দিন পর থেকে ছয় মাস গণনা শুরু হবে।
কাতার সরকারের নিয়ম অনুযায়ী, কম ঝুঁকিপূর্ণ ১৮ দেশ থেকে কাতার ফিরে আসলে ৭ দিন হোম কোয়ারেন্টাইন, বাকি সবদেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক ৭ দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হয় নিজ খরচে।
বাকি ৭ দিন বাসায় হোম কোয়ারেন্টাইন, ১৪ দিন পরে মেলে মুক্তি।
হোটেল কোয়ারেন্টাইন আর হোম কোয়ারেন্টাইনের ঝামেলায় ছুটিতে যাওয়া প্রবাসীরা ছিলেন বিপাকে।
তবে ছুটিতে যাওয়াদের জন্য নতুন সুখবর দিল কাতার।
দেশটি থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন নেয়া ব্যক্তিরা ছয় মাস ছুটি কাটিয়ে ফিরে আসতে লাগবে না হোম কোয়ারেন্টাইন।
