চালু হচ্ছে সিলেট-চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট

বাংলাদেশের আভ্যন্তরীণ রুটে প্রথমবারের মতো সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে বাংলাদেশ বিমান।
আগামী ১৭ মার্চ সিলেট বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের প্রথম ফ্লাইট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

প্রথমবারের মতো সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু উপলক্ষে ওই দিন যাত্রীদের জন্য ১৭ শতাংশ ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চট্টগ্রাম থেকে সিলেট ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ২শ’ টাকা। আর রিটার্ন ভাড়া ৮ হাজার ৪শ’ টাকা।
তবে তারিখ ও আসন খালি থাকার ওপর এ ভাড়া নির্ভর করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেটের ব্যবস্থাপক মো. ফারুক আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই অঞ্চল সিলেট-চট্টগ্রাম রুটে সারাসরি বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে।
এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
১৭ মার্চ বিমানের প্রথম ফ্লাইটটি সিলেট বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেলা ১টা ২৫ মিনিটে ছেড়ে যাবে।

এরপর থেকে প্রতি সপ্তাহে সিলেট থেকে দুইদিন ও চট্টগ্রাম থেকে সিলেট রুটে দুইদিন বিমানের ফ্লাইট চলাচল করবে।
সিলেট-চট্টগ্রাম প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার, চট্টগ্রাম-সিলেট মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি বিমানের ফ্লাইট চলাচল করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.