মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যা দিয়েছেন।
এর প্রেক্ষিতে ওয়াশিংটন থেকে রুশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
আলোচনার জন্যই তাকে ফিরিয়ে আনা হচ্ছে বলে গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটি।
সম্প্রতি মার্কিন গণমাধ্যমকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিনকে একজন ‘খুনি’ আখ্যা দেন বাইডেন।
তিনি বলেন, ‘২০২০ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে মস্কোর হস্তক্ষেপের কারণে ‘পুতিনকে মূল্য দিতে হবে’ বলেও জানান ৭৮ বছর বয়সী বাইডেন।’
আরও খবর