কাতারে প্রবাসীদের জন্য হেলথ ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা হচ্ছে

কাতারে কর্মরত অভিবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইনস্যুরেন্স বা স্বাস্থ্যবীমা। কাতারে অভিবাসীদের নতুন আকামা বা আইডি ইস্যু ও পুরোনো আকামা বা আইডি রিনিউ করতেও লাগবে স্বাস্থ্যবীমা।
একই আইন মানতে হবে পর্যটকদের। তাদেরও হেলথ ইনস্যুরেন্স লাগবে।
ইনস্যুরেন্স করা থাকলে অভিবাসী ও পর্যটকরা দেশটিতে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

আইনটি কার্যকর করতে কাতারের শুরা কাউন্সিল আলোচনা করেছে।
আইনটি কার্যকর হলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

 

কাতার প্রবাসী ব্যবসায়ী হাসান মাবুদ বলেন, ‘কাতার সরকারের নতুন নিয়মে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভালো হবে।
প্রত্যেক প্রবাসী বাংলাদেশির উচিত আইনটি কার্যকর হলে স্বাস্থ্যবীমা করে নেয়া।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.