সাকিব আল হাসান বিসিবি’র প্রেসিডেন্ট হতে চান

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি যদি বিসিবি’র প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে সেটা হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য সেরা ঘটনা। তার চেয়ে ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষে হওয়া সম্ভব না।

শনিবার (২০ মার্চ) রাতে যুক্তরাষ্ট্র থেকে এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

মাশরাফীকে নিয়ে সব সময়ই আলোচনাটা ছিল। খেলা ছাড়ার পর বিসিবিতে কোনো দায়িত্বে আসবেন তিনি। সমর্থকদের আশা ছিল নড়াইল এক্সপ্রেসকে হয়তো কখনও দেখা যাবে বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে। কিন্তু, মাশরাফী কখনই পালে হাওয়া দেন নি এ আলোচনার।

তবে, এবার নিজের ইচ্ছে জানালেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে দর্শকদের করা এক প্রশ্নের উত্তর দিয়েছেন সরাসরি। জানিয়েছেন, মনের কোণে ইচ্ছে আছে বিসিবির ওই ভবনে ঢোকার। তবে, সেটা শুধুই একজন সাধারণ কর্মকর্তা হিসেবে নয়। হতে চান কর্তাদের কর্তা।

আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট হলে কিভাবে ক্রিকেটকে বদলে দিতে চান তা নিয়েও কিছু ধারণা দিয়েছেন সাকিব। আইপিএল এবং অন্যান্য উন্নত ক্রিকেট রাষ্ট্রের ঘরোয়া আসরগুলো নিয়ে মুগ্ধতা ছিল সাকিবের কণ্ঠে।

বর্তমানে সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরেই অবস্থান করছেন। তিনি সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.