শিগগিরই নিজের সোশ্যাল মিডিয়া নিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প

টুইটার-ফেসবুক থেকে বিতাড়িত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফের সোশ্যাল মিডিয়ায় ফিরছেন।
তবে মূল ধারার সবকটি সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নিষিদ্ধ হওয়ায় এবার নিজেই একটি প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি।
এ প্রচেষ্টা সফল হলে শিগগিরই নিজের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল মিডিয়া থেকে আবারও সক্রিয় হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের বহুল আলোচিত এই প্রেসিডেন্ট।

ট্রাম্পের একজন উপদেষ্টা জ্যাসন মিলার ফক্স নিউজকে বলেছেন, তার ধারণা আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিরে আসবেন।
তবে এবার তার নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে।
তার এই প্ল্যাটফর্ম সামাজিক মাধ্যমে ‘হটেস্ট টিকেট’ বা অত্যন্ত জনপ্রিয় হবে।
সেটি পুরো পরিস্থিতি পাল্টে দেবে।

জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ সহিংসতার পর ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করে প্রতিষ্ঠান দুইটি।
৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওই হামলায় পাঁচ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
এর কয়েকদিন পর টুইটার ঘোষণা করে, সহিংসতায় আরও উস্কানি দেওয়ার আশঙ্কায় ট্রাম্পের অ্যাকাউন্ট- ‘অ্যাট রিয়েল ডোনাল্ড ট্রাম্প’ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.