যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় একরাতেই আঘাত হেনেছে একঝাঁক টর্নেডো।
এতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন।
বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার বেশ কিছু এলাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টর্নেডোর তাণ্ডবে বাতাসে বিভিন্ন ধ্বংসাবশেষ উড়ে বেড়াচ্ছে, গাছপালা উপড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর।

আলাবামার গভর্নর কে আইভি টুইটারে বলেছেন, আমি এসব টর্নেডোর গতিপথে থাকা সবাইকে উচ্চসতর্ক অবস্থায় থাকার অনুরোধ জানাচ্ছি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.