শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জো বাইডেনের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

শেখ হাসিনা ছাড়া দক্ষিণ এশীয় নেতাদের মধ্যে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.