২০২৪ সালেও প্রার্থী হবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে বাইডেন এমন ইচ্ছার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, আগামী দিনেও তিনি কমলা হ্যারিসকেই রানিংমেট হিসেবে রাখতে চান। খবর বিবিসির

বয়স ও শারীরিক অবস্থার কারণে বাইডেন আগামী নির্বাচনে অংশ নিতে চাইবেন কি না এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল।
একই সঙ্গে এ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসীদের ঢল, পররাষ্ট্রনীতি, অস্ত্র নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
বাইডেন বলেন, করোনা ভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে তার প্রশাসনের লক্ষ্য হলো প্রথম ১০০ দিনের মধ্যে ২০ কোটি টিকা দেওয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.