মিয়ানমারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আঁচ ভারতের গায়ে!

মিয়ানমার জান্তা সরকারের অর্থ সরবরাহ কমাতে সম্প্রতি সেনানিয়ন্ত্রিত দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এখন থেকে সংস্থা দুটির সঙ্গে কেউ কোনও ধরনের বাণিজ্যিক বা আর্থিক সম্পর্ক রাখলে তার ওপরও নেমে আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞার খড়গ।
আর সেই বিপদে ভারতের একটি প্রতিষ্ঠানও পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ট্রিবিউনের এক প্রতিবেদন অনুসারে, মার্কিন নিষেধাজ্ঞার আঁচে পুড়তে চলা সেই প্রতিষ্ঠানটির নাম আদানি গ্রুপ।

মিয়ানমারে জান্তা সরকারের অন্যতম প্রধান আয়ের উৎস বলা হচ্ছে মায়ানমা ইকোনমিক পাবলিক কোম্পানি লিমিটেড এবং মিয়ানমার ইকোনমিক করপোরেশন (এমইসি) নামে দুটি সংস্থাকে।
গত সপ্তাহে সেনানিয়ন্ত্রিত সংস্থা দুটির ওপর ব্যবসায়িক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.