‘যুক্তরাষ্ট্রের সম্ভবত অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন দরকার হবে না’

অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের অনুমোদন পেলেও, এটি সম্ভবত দেশটির নেয়ার দরকার হবে না বলে মন্তব্য করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। খবর রয়টার্সের।

ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেক্টাস ডিজিসেস-এর পরিচালক ও হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা ফাউসি বলেন, অন্য ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি রয়েছে তা দেশের সকল মানুষকে ভ্যাকসিন দেয়ার জন্য যথেষ্ট।
এমনকি শরৎকালে দ্বিতীয় ডোজ দেয়ার মতো যথেষ্ট ভ্যাকসিনও রয়েছে।

করোনাভাইরাস মহামারির শুরুর দিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন নিয়ে ব্যাপক উচ্চাশা তৈরি হয়।
কিন্তু ভ্যাকসিনটি বাজারে আসার পর এটি বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে।
এখন পর্যন্ত অনেকগুলো দেশে ভ্যাকসিনটি অনুমোদন পেলেও এটি যুক্তরাষ্ট্রের অনুমোদন এখনও পায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.