চীনকে টেক্কা দিতে বাইডেনের বিশাল পরিকল্পনা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে টক্কর দিতে কর্মসংস্থান তৈরি ও অবকাঠামো খাতের উন্নয়নে ২ লাখ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আগামী আট বছরে এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।

রয়টার্স জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় দুই কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে।

‘আমেরিকান জব প্ল্যান’ নামের এই প্রকল্পের আওতায় সবচেয়ে বেশি ব্যয় করা হবে যোগাযোগব্যবস্থা এবং বিশুদ্ধ পানি ও ব্রডব্যান্ড ইন্টারনেটের অবকাঠামো উন্নয়নে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যোগাযোগব্যবস্থার উন্নয়নে ৮ বছরে ৬২ হাজার কোটি ডলার ব্যয় করা হবে। বছরে খরচ করা হবে ৭ হাজার ৭৫০ কোটি ডলার। বিশুদ্ধ পানি ও উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটে পেছনে ব্যয় করা হবে ৬৫ হাজার কোটি ডলার। বছরে বিনিয়োগ করা হবে ৮ হাজার কোটি ডলার।
বাইডেনের এ পরিকল্পনায় অভ্যন্তরীণ উৎপাদন খাতে বিনিয়োগ করা হবে পাঁচ হাজার কোটি ডলার।
গবেষণা সক্ষমতা বাড়াতে আট বছরে ব্যয় করা হবে চার হাজার কোটি ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.