মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েনায় নতুন পরমাণু চুক্তির বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছে ইরান।
ভিয়েনায় কার্মিন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল রোববার বলেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা হলেও ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তির বিষয়ে সরাসরি কিংবা ইঙ্গিতপূর্ণ কোনোই আলোচনা হয়নি।
২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ফিরতে তেহরান সবসময় প্রস্তুত বলেও জানান ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে ইরানের সব ধরনের দাবিদাওয়া তুলে ধরা হয়েছে বলেও জানান আরাঘচি। মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল ইরান পরমাণু চুক্তিতে ফিরবে বলেও আবারো সাফ জানিয়ে দেন তিনি। বিবিসি।