প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাইডেনের আমন্ত্রণপত্র নিয়ে জন কেরি ঢাকা আসছেন আজ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক দিনের সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত লিডার্স সামিট অন ক্লাইমেটে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণপত্র তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দেবেন।
শীর্ষ সম্মেলনটি আগামী ২২ ও ২৩ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
এতে বিশ্বের ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছবেন জন কেরি।
এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবউদ্দীনের সাথে বৈঠক করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.