৩ জনকে ধন্যবাদ দিলেন কোহলি

করোনাভাইরাস আবহেই ফের দেশের মাটিতে ফিরলো আইপিএল।
কিন্তু প্রথম ম্যাচেই যে এতো টানটান উত্তেজনা থাকবে তা কে জানত।

বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল একটা সময় ম্যাচ নিজেদের দখলে নিয়ে চলে এসেছিলেন।
তবে দুইজন দ্রুত ফিরতেই ফের ম্যাচে ফিরে আসে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
কিন্তু শেষ রক্ষা হল না। কারণ ২৭ বলে ৪৮ রান করে মোক্ষম সময়ে রান আউট হলেও কাজের কাজটা করে দিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স।
আর বাকি কাজটা ঠাণ্ডা মাথায় সেরে মাঠ ছাড়লেন হর্ষল পটেল।
ফলে ৮ উইকেটে ১৬০ রান তুলে ২ উইকেটে জিতে নতুন মৌসুম শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর (আরসিবি)।

৪ ওভারে ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন। আর এ বার অল্প রান হাতে থাকলেও ব্যাট হাতে দলকে তিন পয়েন্ট এনে দেওয়া, তাই ম্যাচের সেরা হলেন গুজরাটের এই বোলার।
ফলে জয়ের কৃতিত্ব তিনজনকে দিচ্ছেন কোহলি। প্রথম জন হর্ষল পটেল হলে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি ম্যাক্সওয়েল এবং ডিভিলিয়ার্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.