মার্কিন সেনারা আগামী ১১ সেপ্টেম্বরে মধ্যে আফগানিস্তান ছাড়বে

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার নতুন ঘোষণা দিলেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ।

বিবিসি জানিয়েছে, বাইডেনের এ ঘোষণার মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসনের ঘোষণার দিনক্ষণ ভঙ্গ হয়েছে। কারণ ট্রাম্প চেয়েছিলেন এ বছরের মে মাসে সেনাবাহিনী সরিয়ে নিতে। সেখানে বাইডেন ঘোষণা দিলেন- মে মাসে নয়, সেনা প্রত্যাহার করা হবে সেপ্টেম্বরে।

বাইডেনের নতুন সময়সীমা ২০০১ সালে মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর সঙ্গে মিল রেখে করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও মার্কিন এবং ন্যাটো কর্মকর্তারা বলছেন- দেশটিতে কট্টরপন্থী তালেবান এখনও পর্যন্ত সহিংসতা না করার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে।

বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, তালেবানদের সতর্ক করা হয়েছে, তারা যদি সেনা সরিয়ে নেওয়ার পর্যায়ে আক্রমণ করে, তবে তাদের ‘জোরালো প্রতিক্রিয়া’ জানানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.