ফ্রান্সে করোনার মধ্যেই দ্বিতীয়বারের মতো পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। তবে দেশটিতে লকডাউন ও কারফিউ চলার কারণে ইফতার ও তারাবির নামাজ ঘরে সারতে হচ্ছে।
স্বাভাবিক সময়ে মুসলমানদের মধ্যে রমজান ঘিরে যে আমেজ পরিলক্ষিত হতো করোনা আবহের কারণে এবার তাদের মধ্যে সে আমেজ দেখা যাচ্ছে না।
ফ্রান্সের তেহরিজ এলাকায় মুসলমানরা বেশি থাকেন সেখানকার দোকানিরা ইফতারের পসরা সাজিয়ে বসলেও ক্রেতারা আসছেন না। রমজানে মুসলমানরা করোনা থেকে মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন।
সেখানকার এক বাসিন্দা বলেন, করোনার আগে রমজানের এই সময় আমাদের অনেক কাজ ছিল, ক্রেতার ভিড় থাকতো প্রচুর। কিন্তু দেখুন যে সময়ে অনেক ক্রেতার ভিড় থাকার কথা সেসময় একেবারেই ক্রেতা নেই। আর আমাদেরও স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে অনেক বিধি-বিধান মেনে ব্যবসা করতে হচ্ছে। তবে আশা করছি করোনা কেটে গিয়ে আবারও আগের অবস্থায় আমরা ফিরতে পারব।