শনিবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট

করোনা মহামারীর মধ্যে শনিবার থেকে চারটি আন্তর্জাতিক গন্তব্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস।

শুক্রবার ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ এপ্রিল) থেকে দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এই বেসরকারি বিমান পরিবহন সংস্থা।

প্রতিটি আন্তর্জাতিক রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় রেখে সব ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে জানিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, “সব ধরনের নির্দেশনা মেনেই প্রতি সপ্তাহে ঢাকা থেকে দুবাই রুটে নয়টি, মাস্কাটে সাতটি, দোহায় চারটি এবং সিঙ্গাপুরে একটি ফ্লাইট পরিচালনা করবে।”

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.