মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা সারাহ স্টাডলি ও ব্রায়ান হর্লর ২০১৯ সালের নভেম্বরে বাগদান সম্পন্ন করেন।
এই দম্পতি পরিকল্পনা করেছিলেন, এর পরের বছর তারা ১০০ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে স্যান ডিয়েগোতে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করবেন।
কিন্তু এই পরিকল্পনা বাদ দিতে হয়।
স্টাডলি বলেন, ‘এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে আমাদের আগানো একটা বাজে ব্যাপার হবে।’
তবে দম্পতিটি নভেম্বরে অনাড়ম্বরভাবে বিয়ের আয়োজন করে।
স্যান ডিয়েগো কাউন্টির ক্লার্ক অফিসের বাইরে তারা বিয়ে করেন।
সেখানে বিয়ের ঐতিহ্যবাহী পোশাক পরেন তারা।
এরপর এক ছোট্ট ডিনারের আয়োজন করা হয় যেখানে অল্প কিছু ঘনিষ্ঠ স্বজন উপস্থিত ছিলেন ও কস্টকো থেকে একটি কেক আনানো হয়।