মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে দেখা গেছে, দেশটির অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি করোনাভাইরাস ভ্যাকসিনের অন্তত এক ডোজ নিয়েছেন।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রায় ১৩ কোটি মানুষ ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন।
এই সংখ্যাটি দেশটির মোট প্রাপ্তবয়স্কদের ৫০.৪ শতাংশ।
এছাড়া ৮ কোটি ৪০ লাখ মানুষ ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন যা মোট প্রাপ্তবয়স্কদের ৩২.৫ শতাংশ।
বিশ্বে ভ্যাকসিন কর্মসূচির অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র।
তবে সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ আবার বেড়ে গেছে।
এ প্রেক্ষিতে মহামারি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও ‘অনিশ্চিত অবস্থানে’ রয়েছে।