বাইডেনকে যে পরামর্শ দিলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রকে তথাকথিত ‘উগ্রবাদী ইসলামী সন্ত্রাসবাদ’ থেকে নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কিছু ‘মুসলিম দেশের’ ওপর ফের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্পের আমলে বেশ কিছু দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন, যার বেশির ভাগই ছিল মুসলিমপ্রধান।
তার সেই নীতির সমালোচনা হয়েছিল দেশ-বিদেশ সবখানেই।
জো বাইডেন ক্ষমতাগ্রহণের প্রথমদিনই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। ট্রাম্প মূলত তার সেই বিতর্কিত নীতিই পুনর্বহালের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, জো বাইডেন যদি আমাদের দেশকে ‘উগ্র ইসলামী সন্ত্রাসবাদ’ থেকে সুরক্ষিত রাখতে চান, তবে তাকে আমি সফলভাবে যে শরণার্থী নিষেধাজ্ঞা দিয়েছিলাম, সেগুলোসহ বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং প্রবেশে আগ্রহীদের সকল পরীক্ষার প্রয়োজনীয়তা পুনর্বহাল করতে হবে।

তার কথায়, সন্ত্রাসীরা সারা বিশ্বে কার্যক্রম পরিচালনা করে এবং অনলাইনে নতুন সদস্য জোগাড় করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.