করোনাভাইরাসের টিকাদানে শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক প্রবীণ নাগরিককে অন্তত এক ডোজ করোনার টিকা প্রদানের মাধ্যমে শীর্ষ তালিকায় উঠেছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটির ১৩০ মিলিয়ন মানুষ যাদের মধ্যে রয়েছেন ১৮ বছর এবং তার বেশি বয়সের নাগরিক, তারা প্রত্যেকেই টিকাদানের আওতায় এসেছেন।

ঙ্করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে গোটা বিশ্বে, তখন এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দেবে বাইডেন প্রশাসনকে।

সিডিসি অর্থাৎ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৮৪ মিলিয়ন প্রবীণ নাগরিককে ইতিমধ্যেই টিকা দেয়া হয়ে গেছে, যা দেশের মোট জনসংখ্যার ৩২.৫ শতাংশ।
ভ্যাকসিনের দৌড়ে অন্যান্য দেশকে পেছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।

তবে, মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির মতে কোভিডের দ্বিতীয় ঢেউ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে বর্তমান পরিস্থিতিতে কিছু বলা অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.