দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লেন আকাশ থেকে সাগরে পড়ল!

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন নানা রকমের দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্লেন সমুদ্রে নামছে। যেসময় প্লেনটি ল্যান্ড করে তখন অনেকেই সেখানে গোসল করছিলেন। আচমকা একটি প্লেনের অবতরণে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‘কোকোয়া বিচ এয়ারশো’ নামের অনুষ্ঠান চলা কালীন এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়।

প্লেনটিকে আসতে দেখে উপস্থিত সকলে ভেবেছিল সেটি আকাশে উড়ে যাবে কিন্তু আস্তে আস্তে সেটি সমুদ্রে পড়ে যায়। প্লেনটি ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে সমুদ্রে ল্যান্ড করাতে হয় প্লেনটিকে।

পাইলট ঘটনার পর শিগগিরই প্লেন থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। প্লেনটি আসতে দেখেই সকলে সেখান থেকে পালাতে শুরু করে। উপস্থিত মানুষ ঘটনার ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ঘটনার পরও এয়ার শো জারি রাখা হয়েছিল।

প্লেনটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের। এয়ারশোতে এরকম একাধিক পুরনো প্লেন যুক্ত করা হয়েছিল। এর আগে ২০১৯ সালে এরকম একটি প্লেন দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.