করোনা মহামারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে।
সপ্তাহখানকে ধরে প্রায় প্রতিদিনই ভাঙছে দৈনিক আক্রান্ত-মৃত্যুর রেকর্ড।
এই অবস্থায় অপরিহার্য না হলে মার্কিন নাগরিকদের ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
মার্কিন স্বাস্থ্য সংস্থাটির জারি করা বিজ্ঞপ্তিতে ভারতের করোনা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করা হয়েছে।
সিডিসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতিতে পুরোপুরি টিকা নেয়া পর্যটকদেরও করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার এবং সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে। সে জন্য পর্যটকদের এখন যেকোনও কারণে ভারত ভ্রমণ এড়িয়ে চলা উচিত।