জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা থেকে রক্তজমাট বাঁধার ঝুঁকি খুবই কম বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-ইএমএ।
তাই এই উপসর্গকে খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ধরে নেয়া উচিত বলেও মন্তব্য করেছে সংস্থাটি।
ইএমএ এর আগে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকার সঙ্গে রক্তজমাট বাঁধার উপসর্গের সম্ভাব্য যোগসূত্র খুঁজে পাওয়ার কথা জানিয়েছিল। তবে এবার তারা জোর দিয়েই বলছে, জনসনের টিকা নেয়ার ক্ষেত্রে ঝুঁকির চেয়ে উপকারই অনেক বেশি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে জনসনের টিকা নেয়া ৭০ লাখেরও বেশি মানুষের মধ্যে মাত্র আটজনের দেহে রক্তজমাট বাঁধার এই বিরল উপসর্গ দেখা গেছে।
এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ইএমএ এই রক্তজমাট বাঁধার ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে।