মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের চেষ্টা থামাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কলম্বাস ডিসপ্যাচ।

এক সংবাদ সম্মেলনে কলম্বাসের পুলিশ বিভাগ জানায়, ৯১১ তে কল পেয়ে পুলিশ শহরের দক্ষিণপূর্বাঞ্চলে ঘটনাস্থলে যায়।

কলম্বাস পুলিশ একটি বডিক্যাম ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে, মেয়েটিকে গুলি করার আগে কয়েকজন মানুষ মিলে এক ব্যক্তির ওপর হামলা চালাচ্ছে।

পুলিশ জানায়, ভিডিওতে দেখা গেছে একটি কিশোরী মেয়ে দু’জন নারীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে একটি বাড়ির গাড়ি বের করার আঙ্গিনায় পৌঁছান।
তিনি ওই কিশোরীকে লক্ষ্য করে কয়েকবার গুলি করেন (ভিডিওতে চারটি গুলির শব্দ শোনা গেছে)।
এরপর মেয়েটি পার্ক করা একটি গাড়ির পাশে মাটিতে পড়ে যায়।
একটি ছুরি মেয়েটির পাশে পড়ে থাকতে দেখা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.