রাশিয়া এবার আকাশপথে বিমান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করল

কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশে বিমান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে রাশিয়া।

ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকদের সঙ্গে মস্কোর উত্তেজনার মধ্যেই এই ব্যবস্থা নিল ভ্লামিদির পুতিন সরকার।

জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন দেশের পাইলটদের উদ্দেশে জারি করা সতর্কবার্তা জারি করা হয়েছে। সাময়িকভাবে কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া উপদ্বীপকে বিমানের ফ্লাইটের জন্য বিপজ্জনক ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, বিদেশি সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা চলতি মাসের মাঝামাঝি থেকে আগামী অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে।

সূত্র : পার্সটুডে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.