স্বাভাবিক হচ্ছে নিউইয়র্ক

আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি।
আগামী ১ জুলাই থেকে সবকিছুই খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও।

শহরের প্রায় শতভাগ বাসিন্দা এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ব্লাসিও জানান, নিউইয়র্ক সিটির প্রায় ৮০ লাখ বাসিন্দা এরই মধ্যে টিকা গ্রহণ করেছেন এবং সংক্রমণের হার কিছুটা কমে আসায় নিউইয়র্ক সিটি প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

তবে বিধিনিষেধ তুলে নেয়া হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.