ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হওয়ার আগেই পাকিস্তানে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব।
ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা প্লে-অফে পৌঁছলেও বাংলাদেশি তারকাকে পাবে না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ভারত ছাড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
চলমান আইপিএলে সাত ম্যাচে দুটিতে জয় পেয়েছে কলকাতা।
আট দলের টুর্নামেন্টে চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে নাইটরা।
শেষ চারে জায়গা করে নিতে হলো হাতে থাকা সাতটি ম্যাচেই জয় পেতে হবে কলকাতাকে। বর্তমান পরিস্থিতিতে তা বেশ কঠিনই বলা চলে।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২১ মে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে এউইন মরগ্যানের দল।
ওই ম্যাচটি পর্যন্ত সাকিবের সার্ভিস পাবে কলকাতা।