শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে ফিরেছেন সাকিব আল হাসান ও ইমরুল কায়েস।
এছাড়াও ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেলেন পেসার শহিদুল ইসলাম।
সবশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ইমরুল কায়েস।
এরপর থেকেই নেই দলে। অনেক দিন পর সুযোগ পেলেন তিনি।
নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কা সফর থেকে সরিয়ে নেওয়া সাকিব আল হাসানও আছেন প্রাথমিক দলে।
প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে রোববার থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প।
টেস্ট সিরিজ খেলে বাকি ক্রিকেটাররা পরে যোগ দেবেন ক্যাম্পে।
আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো এই সিরিজের ভেন্যু নিশ্চিত হওয়া যায়নি।
তবে বলা হচ্ছে ২৩, ২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হতে পারে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ।