মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাব্যথা চীন-রাশিয়া

মার্কিন সেনাবাহিনীর স্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল জন রেমন্ড বলেছেন, চীন ও রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে যেগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহগুলোকে নিষ্ক্রিয় করা বা ধ্বংস করে দেয়া সম্ভব।
তিনি শনিবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি গত মার্চ মাসের শেষের দিকেও একবার একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। সে সময় তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, মহাকাশে চীন ও রাশিয়া যে সক্ষমতা অর্জন করেছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জেনারেল রেমন্ড বলেন, দু’টি দেশের কাছেই বিভিন্ন মাত্রা ও শক্তির লেজার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা দিয়ে ভূপৃষ্ঠে বসেই মহাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহগুলোকে ধ্বংস করে ফেলা বা অন্তত নিষ্ক্রিয় করে দেয়া সম্ভব।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন জেনারেলের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, রাশিয়ার মহাকাশ সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ভিত্তিহীন; কারণ, রাশিয়া একটি শান্তিকামী দেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.