এবার ‘ভিখিরি হওয়ার পথে’ ভারতীয় ক্রিকেট বোর্ড

আইপিএলের এবারের আসর হোঁচট খেয়েছে করোনার কাছে।
ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে মাঝপথেই বন্ধ হয়ে গেছে এবারের আইপিএল।
ফলে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে ভারত।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘করোনার কারণে মাঝপথেই স্থগিত করতে হলো এবারের আইপিএল আসর।
এর ফলে আমরা ২ হাজার থেকে আড়াই হাজার কোটি রুপির মতো অর্থ লোকসান করব। আরও নির্দিষ্ট করে বললে তা ২২০০ কোটিতে গিয়ে দাঁড়াবে।’

দেশটির শীর্ষ গণমাধ্যমগুলোর অন্যতম ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা ভার্সনে ‘আইপিএল বন্ধে ক্ষতি কোটি কোটি টাকা!
কার্যত ভিখারি হয়ে গেল সৌরভের বোর্ড’ শিরোনামে প্রতিবেদন ছাপিয়েছে।

এবারের আইপিএলের আরও ৬০টি ম্যাচ হওয়ার কথা ছিল। যা না হওয়ায় সম্প্রচারকারী সংস্থার কাছ থেকে অনেক কম টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

প্রশ্ন উঠেছে, সে ক্ষতির পরিমাণ কত? এ কারণেই ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, আইপিএল স্থগিত করে রাতারাতি ভিখারি হতে বসেছে সৌরভ গাঙ্গুলীর বোর্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.