ইউনাইটেড ও এয়ার ইন্ডিয়ার বিমানে দ্রুত মার্কিন নাগরিকদের ভারত ছাড়ার তাগিদ

সম্প্রতি ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় আমেরিকানদের দেশটি সফর করতে বারণ করা হয়েছিল। এবার ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদেরও দেশটি দ্রুত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এখনও সরাসরি দি ইউনাইটেড এয়ারলাইনস এবং এয়ার ইন্ডিয়ার বেশ কিছু বিমান চলাচল করছে দুই দেশের মধ্যে। প্যারিস বা দোহা হয়ে আসতে চাইলে এয়ার ফ্রান্স বা কাতার এয়ারওয়েজের মতো বিমান সংস্থাও রয়েছে।

আমেরিকার প্রশাসন এখনও ভারতে রয়ে যাওয়া সে দেশের নাগরিকদের এই পরিসেবাগুলোর সাহায্যে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে শর্ত হলো, ভারত থেকে ফেরার বিমানে ওঠার আগে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে যাত্রীদের, যা তিন দিনের বেশি পুরনো হওয়া চলবে না।

যদি কেউ ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে থাকেন, তা হলে সেই সংক্রান্ত তথ্যের পাশাপাশি বর্তমানে যে তিনি সম্পূর্ণ সুস্থ তার প্রমাণ হিসেবে কোনো স্বাস্থ্য কর্মকর্তার দেওয়া অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। একইসঙ্গে সব যাত্রীকেই আমেরিকায় ফিরেও পালন করতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।

করোনায় টানা চার দিন ধরে আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। এ কারণে নাগরিকদের দ্রুত দেশে ফেরার তাগিদ দিল যুক্তরাষ্ট্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.