পোশাক শ্রমিকদের ঈদের ছুটি বাড়ল

সরকারি নির্দেশনা অনুযায়ী এবার সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের ঈদের ছুটি ৩ দিনের বেশি দেয়া যাবে না। কিন্তু বিভিন্ন কারখানায় ছুটি বৃদ্ধির দাবিতে আন্দোলন হচ্ছে। আন্দোলনের মুখে বাড়ানো হয়েছে ঈদের ছুটি।

সোমবার সকাল থেকে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকার ফুয়াং ফুড লিমিটেড কারখানার সামনে শ্রমিকেরা ঈদের ছুটি বাড়ানো ও বোনাসের দাবিতে কয়েক দফা অবরোধ ও বিক্ষোভ করে। পরে তাদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ।

এদিন গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার একটি পোশাক কারখানাতেও ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সংঘর্ষে পুলিশসহ ২৭ জন আহত হয়েছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.